1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবসে আলোচনা সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:২১|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবসে আলোচনা সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- মতলব উত্তর উপজেলায়‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এ শ্লোগানে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন খান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।

স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাহাজাহান। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬০ বছর। তার জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেতৃত্ব আমাদের কাজে লাগতো, দেশের কাজে লাগতো। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com