1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জমকালো আয়োজনে বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উদযাপন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

মাদারীপুরে জমকালো আয়োজনে বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উদযাপন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

 

মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় পত্রিকাটির মাদারীপুর জেলা প্রতিনিধি হেমায়েত হোসেন খানের আয়োজনে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্ষপূর্তি উদযাপন সম্পূর্ণ করা হয়।

এসময় বর্ষপূর্তি উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস।

প্রধান অতিথি বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,এই পত্রিকাটি বর্তমান এবং ভবিষ্যতে এই বাংলাদেশকে নিয়ে যে মানুষের ভাবনা এবং মানুষের আগামী দিনের যে ইচ্ছা সবকিছুতেই মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি সেটা বাংলাদেশের আলো’র মধ্যে আছে। আমরা আগামীতে বষ্টনিষ্ঠ সংবাদ,বাংলাদেশের মানুষের চাহিদার সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের আলো পত্রিকা থাকবে এটা আমি আশা করি। আমি বাংলাদেশের আলো পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানে বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক হেমায়েত হোসেন খান বলেন,বাংলাদেশের আলো পত্রিকাটি দীর্ঘ ১৭টি বছর সুনামের সাথে কাজ করে এখন ১৮ বছরে পদার্পণ করেছে। আমি এই পত্রিকার একজন সংবাদাকর্মী হিসেবে সকল শ্রেণিপেশার মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,এটিএন বাংলা ও দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক এসআর শফিক স্বপন,একুশে টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম পলাশ,এশিয়ান টেলিভিশন ও আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মহসিন তালুকদার,কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সহ-সভাপতি ও দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি বি এম হানিফ,বাংলাদেশ সমাচার পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ আহমেদ কাইয়ুম,দৈনিক সকাল বেলার সাংবাদিক নাহিদ ইসলাম,দৈনিক বর্তমান কথার সাংবাদিক সুইটি আক্তার,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি হামিদ খান রনি,দৈনিক বাংলাদেশের আলো কালকিনি উপজেলা প্রতিনিধি হিমেল মাহমুদ,ডেইলি ইভিনিং নিউজের স্টাফ রিপোর্টার কুতুবউদ্দিন খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com