1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৪১|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা চাপাইল-কালিয়া রুটে চরম যাত্রী দুর্ভোগ, বিআরটিসি (BRTC) বাস চালুর দাবিতে এলাকাবাসীর আকুতি দেবীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত,, প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেফতার। মাদারীপুরের ডাসারে খাল খনন প্রকল্প পরিদর্শন করেন”এমপি আনিসুর রহমান তালুকদার খোকন” বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর রাজশাহীর বিভিন্ন এলাকায়- ১৩ দিন বিদ্যুৎ থাকবে না কিছু এলাকায় বাঘায় ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার জিরা লুট

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জন্মস্থান বরিশালের গৌরনদী ও ঢাকাস্থ ধানমন্ডি বাসভবনে আজ (বৃহস্পিবার) নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, এ উপলক্ষে তার জন্মভূমি গৌরনদীর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক উদ্যোগে গৌরনদীরর কসবা গ্রামে তার কবর ও মসজিদ প্রাঙ্গনে ও ঢাকা ধানমন্ডি নিজ বাসভবনে দিন ব্যাপি দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জানা গেছে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজী। তিনি ওই গ্রামের কাজী আব্দুল মাজেদের জ্যেষ্ঠপুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি ভাষাসহ পাকসরকারের অন্যান্য বৈষম্যমূলক দিকগুলো জাতির সামনে তুলে ধরেন। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত হরতাল কর্মসূচীতে পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে কারা ভোগ করেন। কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ১৯৫২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন সময়ের পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমদ্দিন কর্তৃক উর্দুকে পাকিস্তানে একামাত্র রাষ্ট্রভাষার ঘোষনা দিয়ে পল্টনে বক্তব্যে রাখার পর নতুন করে ভাষা আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে তিনি সর্বদলীয় সভার আয়োজন করেন। ওইসভায় তাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে তার গৌরবোজ্জল ভূমিকা রয়েছে।

আজ রোজ বৃহস্পতিবার গৌরনদীরর কসবা গ্রামে তার কবর ও মসজিদ প্রাঙ্গনে ও ঢাকা ধানমন্ডি নিজ বাসভবনে দিন ব্যাপি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com