1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: সহকারী হাইকমিশনার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম: সহকারী হাইকমিশনার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহীতে পৌঁছান ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি সকল উপস্থিতিকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানন
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনোজ কুমার বলেন, বাংলা ভাষা আমাদের সাংস্কৃতিক একতার প্রতীক শুধু বাংলাদেশই নয়, ভারতেও বাংলা ভাষা এবং সংস্কৃতির একটি শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি রয়েছে। দুই দেশের মানুষ এই ভাষা ও সংস্কৃতিকে লালন, পালন ও সংরক্ষণ করে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক কৃত্রিম নয়। এটি অকৃত্রিম এবং ইতিহাসভিত্তিক। আমাদের সম্পর্ক শুধু কূটনৈতিক সীমাবদ্ধতায় সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবন, সংস্কৃতি ও ভাষার মাধ্যমে জোড়া লাগানো।”

মনোজ কুমার ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা ও সংস্কৃতিক বিনিময়কেও গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “ভাষা ও সংস্কৃতির বিনিময়ই আমাদের দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এমন একটি উপলক্ষ, যা আমাদের ঐতিহাসিক বন্ধন মনে করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য এক নতুন উদ্যম তৈরি করে।”

তিনি এই দিনে ভাষা শহীদদের ত্যাগকে সম্মান জানিয়ে বলেন, “বাঙালির সংগ্রাম ও ত্যাগের ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে সংস্কৃতি, ভাষা ও শিক্ষা আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দুই দেশের এই অকৃত্রিম সম্পর্ক সেই শক্তিকে আরও সুদৃঢ় করে।”

রাজশাহী শহীদ মিনারে ভারতের এই শীর্ষ কূটনীতিকের উপস্থিতি স্থানীয় জনসাধারণ এবং শিক্ষার্থী সমাজের মধ্যে উষ্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে ভাষা, শিক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও গভীর হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com