1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বুদ্ধিজীবীদের হত্যার বিচারের দাবি জানিয়ে প্রশাসন ও  আওয়ামী লীগের উদ্যোগে আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:২২|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

বুদ্ধিজীবীদের হত্যার বিচারের দাবি জানিয়ে প্রশাসন ও  আওয়ামী লীগের উদ্যোগে আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ-হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া। আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।

এদিকে সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় অফিসের সামনে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জনপ্রতিতিনিধিগন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com