1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিকল্প ব্যবস্থা ছাড়াই সেতু ভাঙায় জনদুর্ভোগ, দেবীগঞ্জে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

বিকল্প ব্যবস্থা ছাড়াই সেতু ভাঙায় জনদুর্ভোগ, দেবীগঞ্জে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লীপাড়া এলাকায় বিকল্প সড়ক ও বেইলি ব্রিজ ছাড়াই পুরনো লোহার সেতু ভেঙে ফেলার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ ২২মে/২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ২,৩০ ঘটিকায় ভুল্লীপাড়া লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় পামুলী, দন্ডপাল, খোচাবাড়ি, লক্ষীরহাট ও দেবীডুবা ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী নাগরিক অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান, পামুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তাফিজুর রহমান, দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাদেরী কিবরিয়া রানা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।

বক্তারা বলেন, লক্ষীরহাট-কালীগঞ্জ-খোচাবাড়ি-শান্তিরহাট সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। ভুল্লীপাড়ার লোহার ব্রিজটি ছিল এ রুটের একমাত্র ভরসা। কিন্তু নতুন সেতু নির্মাণের লক্ষ্যে সেতুটি ভেঙে ফেললেও বিকল্প কোনো বেইলি ব্রিজ বা সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে বর্ষায় মাটি দিয়ে তৈরি অস্থায়ী রাস্তা ধসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা বলেন, সংযোগ সড়ক নিচু হওয়ায় ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এতে কৃষিপণ্য পরিবহনসহ সাধারণ যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বক্তারা আগামী সাত দিনের মধ্যে একটি বেইলি ব্রিজ স্থাপনের দাবি জানান এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কাঠের সেতু নির্মাণ করবে বলে জানিয়েছে। তবে এলাকাবাসীর দাবি বেইলি ব্রিজের। প্রকল্পে বেইলি ব্রিজের কথা নেই এবং এটি ব্যয়বহুল। আপাতত এক মাস ভারী যান চলাচল বন্ধ থাকবে, সবাইকে বিকল্প পথে চলাচল করতে হবে।উল্লেখ্য, বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী নদীর উপর ৪ কোটি ১২ লাখ ৩৭ হাজার ২৪৪ টাকা ব্যয়ে ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করছে বরেন্দ্র কনস্ট্রাকশন। বাস্তবায়ন করছে পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com