1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাকাল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল

বাকাল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৮ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাকাল ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে পয়সারহাট পূর্বপাড় বাস্ট্যাান্ডে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার। বাকাল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে সম্মেলনে সাংগঠনিক বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, বাকাল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা জামাল ফকির, সমীর পান্ডে, আসাদ খলিফা,

বাকাল ইউনিয়নে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সহিদ তালুকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক প্রমুখ।সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছাড়াও সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীদের কাছ থেকে তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com