1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশ প্রেসক্লাব ডাসার উপজেলার শাখার আহবায়ক মোঃ হেমায়েত হোসেন খানকে মনোনীত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:০২|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

বাংলাদেশ প্রেসক্লাব ডাসার উপজেলার শাখার আহবায়ক মোঃ হেমায়েত হোসেন খানকে মনোনীত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

এমদাদুল হক কাজল,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-বাংলাদেশ সরকার অনুমোদিত একটি সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব এর মাদারীপুর জেলার ডাসার উপজেলা শাখার আহবায়ক কমিটিতে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি,দি ডেইলি ইভিনিং নিউজ এর স্টাপ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের ক্রাইম ২৪ ডট কম নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ হেমায়েত হোসেন খানকে আহবায়ক করা হয়েছে।

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধার চেতনায় দেশের বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিকদের আদর্শ ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশ প্রেসক্লাব মাদারীপুর জেলার উদ্যোগক্তা ও আহবায়ক সাংবাদিক মোঃ দুর্জয় আব্বাস হাওলাদারের প্রস্তাবনায় মোঃ হেমায়েত হোসেন খান কে বাংলাদেশ প্রেসক্লাব ডাসার উপজেলা শাখার আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়, আগামী (২০ ডিসেম্বর)২০২৩ ইং তারিখের মধ্যে মাদারীপুর জেলার ডাসার উপজেলার সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান।

এ কমিটিতে ১ জন আহ্বায়ক ৩ জনকে যুগ্ন আহবায়ক ১ জন সদস্য সচিব,১জন সাংগঠনিক সম্পাদক ১ জন,১জন অর্থ বিষয়ক সম্পাদক, করে সাত সদস্যের আহবায়ক কমিটি জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব ডাসার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি (গত ৩ ডিসেম্বর) ২০২৩ ইং তারিখ রবিবার বিকেলে মোঃ হেমায়েত হোসেন খান কে বাংলাদেশ প্রেসক্লাব ডাসার উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে আহবায়ক করে চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশ প্রেসক্লাবের ফেইসবুক আইডিতে পোস্ট করা হয়েছে।

এসময় মোঃ হেমায়েত হোসেন খান সাংবাদিকদের বলেন,আমাকে বাংলাদেশ প্রেসক্লাব ডাসার উপজেলা শাখার আহবায়ক মনোনীত করায় বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান মাদারীপুর জেলার আহ্বায়ক দুর্জয় আব্বাসসহ কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com