1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল ১-আসন আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৩৬|
সংবাদ শিরোনামঃ
নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বরিশাল ১-আসন আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ-আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল হাসানাত আব্দুল্লাহ্ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাগ্নে, কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের পুত্র। মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির (আহবায়ক), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি।

সোমবার (নভেম্বর ২০) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আলহাজ্ব আবুল হাসানাতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গৌরনদী উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক,পৌর মেয়র হারিছুর রহমান হারিছ।

বরিশাল-১ আসনের (গৌরনদী আগৈলঝাড়া উপজেলা) জন্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ সময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও গৌরনদী আগৈলঝাড়ার আগামীর রাজনৈতিক নেতৃত্বদানকারী সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ও এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহর।

এসময়ে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আ.লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আ. লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি,উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

আগৈলঝাড়া উপজেলা আ.লীগের সভাপতি বাবু সুনীল কুমার বাড়ৈই, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,সাবেক ভাইস মো.জসিম সরদার,উজিরপুর পৌরমেয়র মো.গিয়াস উদ্দিন বেপারী,গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়াসহ গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com