1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-১ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

বরিশাল-১ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) সংসদীয় আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট পঁাচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত পৃথক সময়ে প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র জমা দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান এবং বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র দাখিল করেন।

অপরদিকে, একই দিন দুপুর ১টার দিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

এছাড়া বিকেল ৪টা ৪৫ মিনিটে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখন বণিক জানান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com