1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল সদর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান হলেন যারা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:২০|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

বরিশাল সদর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান হলেন যারা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

বরিশাল সদর চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা) বিজয়ী হয়েছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বরিশাল মহানগর মহিলা লীগের সদস্য হালিমা বেগম হ্যাপী (কলস)।

বুধবার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল সদর চেয়ারম্যান পদে ১৯ হাজার ৮০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নগর আওয়ামীলীগের সদস্য এসএম জাকির হোসেন ১৭ হাজার ৪১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়া আরেক চেয়ারম্যান প্রার্থী বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন (আনারস) ১৪ হাজার ১৪১ ভোট ও বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুর রহমান মধু (ঘোড়া প্রতীক) ১১ হাজার ২৭০ ভোট পেয়েছে। চেয়ারম্যান পদের আরেক প্রার্থী বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি (দোয়াত-কলম) পেয়েছেন ৭ হাজার ৮৬৮ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদের চার প্রার্থীর মধ্যে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন (তালা) ২৯ হাজার ৯৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহিদুর রহমান মাহাদ (বই) ২৪ হাজার ৩৭৩ ভোট পেয়েছেন। এছাড়া বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ শাহনেওয়াজ (উড়োজাহাজ) ৫ হাজার ৪৭৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাবেক এপিএস হাদিস মীর (মীর টিউবওয়েল) ৮ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বরিশাল মহানগর মহিলা লীগের সদস্য হালিমা বেগম হ্যাপী (কলস) ৪১ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিশাল সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেহার বেগম (হাঁস) ১৬ হাজার ২৮৮ ভোট পেয়েছেন। রাজনৈতিক পরিচয় ছাড়াই অংশ নিয়ে মারিয়া আক্তার (ফুটবল) পেয়েছেন ১০ হাজার ৩২২ ভোট।

এ উপজেলায় মোট বৈধ ভোটের সংখ্যা ৭০ হাজার ৫০০টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৯৩২টি। মোট ৭৪ হাজার ৪৩২টি ভোট গ্রহণ হয়েছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৫ হাজার ২৯৯টি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আমরা সুষ্ঠু-সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করেছি। কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করেছি। সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com