1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজয় মেলা ও পুরস্কার বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:১২|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

বরিশাল আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিজয় মেলা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

মো:আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়ায় বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ  সোমবার সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গণে একত্রিশবার, পরে সরকারী,বেসরকারি, আধাসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন।সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন কলেজ মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন। বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মত বিজয় মেলায় হস্তশিল্প ও পিঠা পুলিসহ ১৩টি ষ্টল বসেছে।উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টুসহ প্রমুখ।পরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শিক্ষক মন্ডলী, বিএনপির সহযোগী সংগঠনসমূহর নেতৃবৃন্দ, আগৈলঝাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সিকদার হাফিজুর রহমান, ডা. মাহাবুবুল ইসলাম মাহাবুব, শাহ মো. বক্তিয়ার, শামচুল হক খোকন, আবুল মোল্লা, যুবদল নেতা আরিফ হোসেন ফিরোজ মোল্লা, হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপনসহ প্রমুখ। পরে বিজয় মেলায় অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com