1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের গৌরনদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
যশোরে পিকআপভ্যান থেকে ২২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

বরিশালের গৌরনদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮৮ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, বরিশাল (গৌরনদী) প্রতিনিধিঃ-

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই চিরন্তন স্লোগানে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে বরিশালের গৌরনদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে গৌরনদী ভাষা সৈনিক গোলাম মাহবুব কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে গৌরনদী পৌরসভা, গৌরনদী মডেল থানা, গৌরনদী প্রেস ক্লাব, বিএনপির অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শহীদ মিনার প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ এবং প্রভাতফেরির মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ হয়েছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ভাষা শহীদ আবদুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ ও আবদুল জব্বার-সহ সকল শহীদকে। তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভাষা শহীদদের ইতিহাস ও তাঁদের ত্যাগের তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয় নানা আয়োজনে।

মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে এবং ভাষা আন্দোলনের চেতনা লালন করতে সকলের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে—এমন প্রত্যয়ে শেষ হয় গৌরনদীর এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com