1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের উজিরপুরে  নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:১৮|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরে  নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌর সভার ৩ নং ওয়াডের ভিআইপি সড়কের বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলে ওসি আব্দুস সালাম জানিয়েছেন।

বৃদ্ধা আলেয়া বেগম (৬৩) ভিআইপি রোডের মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম স্থানীয়দের বরাতে বলেন, বৃদ্ধার ছেলে ঢাকায় চাকুরি করে। দুই মেয়ের বিয়ে হয়েছে। তাই বাসায় একা থাকতেন। বাসার পাশ দিয়ে লোকজন চলাচলের সময় দুগর্ন্ধ পায়। তখন জানালা দিয়ে উকি দিয়ে ঘরে ফ্লোরে বৃদ্ধার লাশ পড়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন।

ওসি বলেন, বৃদ্ধার গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিলো। পড়নে কিছু ছিলো না। ধারনা করা হচ্ছে দুই থেকে তিনদিন পূর্বে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাই লাশের পচন ধরেছে।

ওসি আরো বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বৃদ্ধাকে হত্যা করেছে। কখন, কেন এবং কারা হত্যা করেছে সেই রহস্য উদ্ধারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com