1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বঙ্গবন্ধুর কন্যা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে-আবুল হাসানাত আব্দুল্লাহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,,

বঙ্গবন্ধুর কন্যা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে-আবুল হাসানাত আব্দুল্লাহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামগ্রিক জীবনটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তিনি বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের মহানায়ক।

অথচ স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় খুনিদের যাতে কেউ বিচার করতে না পারে, সেজন্য বিএনপি দায়মুক্তি অধ্যাদেশ প্রণয়ন করে হত্যার বিচার চাওয়ার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলো।

পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সকল কালো আইন বাতিল করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করেছেন।

যেকারণে আজ দেশের সব মানবাধিকার লঙ্ঘনের ন্যায় বিচার হচ্ছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বরিশাল জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দর সাথে শুক্রবার রাতে এমপির আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে এক সভায় বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ সত্য ও ন্যায়ের পথে থেকে আইনজীবীদের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে একজোট হওয়ার আহবান করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বরিশাল জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দরা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সাথে তার আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার মুন্সী, আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম কবীর বাদল, সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খানসহ নবনির্বাচিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com