1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:৫৪|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে”নাজমুল হাসানকে বহিষ্কার করা হয়েছে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ-শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দু’টি কারখানার শ্রমিকরা। তাদের আন্দোলনে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালার এলাকার নোমান গ্রুপের ইয়াসমিন স্পিনিং ও রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাইদ এলাকার নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।ইয়াসমিন স্পিনিং মিলের শ্রমিকরা বলেন , প্রতি মাসের বেতন পরের মাসে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। কিন্তু সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ হলেও এখনো আগস্ট মাসের বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কথাও বলছে না। আমরা একাধিকবার তাদের কাছে গিয়েও বেতন পরিশোধের কোনো ধরনের আশ্বাস না পেয়ে আন্দোলন করতে বাধ্য হয়েছি। বেতন না পেয়ে আমরা ঘর ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারছি না।

আরেক শ্রমিক সজিব বলেন, আমরা সঠিক সময়ে বাড়ি ভাড়া দিতে না পারলে বাড়ির মালিক আমাদের সাথে দুর্ব্যবহার করে, নানা ধরনের কটু কথা শুনতে হয় আমাদের। আমরা মাসব্যাপী মুদির দোকান থেকে বাকিতে খাদ্য সামগ্রী কিনে থাকি, বেতন পেয়ে সেই টাকা পরিশোধ করতে হয়। বেতন পাওয়ার সাথে সাথে সন্তানদের স্কুলের ফি পরিশোধ করতে হয়। আমাদের বেতন আটকে যাওয়ায় তাদের কটু কথা শুনতে হচ্ছে। আমরা বারবার কারখানা কর্তৃপক্ষের সাথে বেতনের জন্য কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করেনি।

একই অভিযোগ করেন নোমান গ্রুপের তালহা স্পিনিং মিলের শ্রমিকরাও। কারখানার শ্রমিক সোহেল ও মাহতাব বলেন, আমাদের আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন পরিশোধে কোনো ধরনের উদ্যোগ নেয়নি। আমাদের সাথে কোন ধরনের আলোচনাও করেনি।বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের সহকারী পুলিশ সুপার আ স ম আবদুর নুর বলেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শেষে শ্রমিকদের সাথে নিয়ে কারখানার মালিক ও কর্মকর্তাদের সাথে আলোচনা করে বেতন পরিশোধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com