
মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি দুই দিনের সরকারি সফরে পঞ্চগড় জেলায় অবস্থান করছেন। ১১ ও ১২ এপ্রিল ২০২৬ তারিখে নির্ধারিত এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার (১১ এপ্রিল) ভোর ৬টা ঢাকার ধানমন্ডিস্থ নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী। সকাল ৭টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৮টা ৩০ মিনিটে সেখানে পৌঁছান। পরে সড়কপথে বোদা, পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।
সকাল ১০টায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি। সকাল ১০টা ৩০ মিনিটে একই উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। সকাল ১১টায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন, নগদ অর্থ, চাল ও শুকনা খাবার বিতরণ করবেন।
দুপুর ১২টায় পঞ্চগড়ের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী। দুপুর ২টায় বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য “কৃষক কার্ড” উদ্বোধনের স্থান পরিদর্শন করবেন।
দুপুর ২টা ৩০ মিনিটে দেবীগঞ্জ উপজেলা চত্বরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন তিনি। বিকাল ৩টা ৩০ মিনিটে দেবীগঞ্জ উপজেলার টেক্সীগঞ্জ ইউনিয়নে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে চিলাহাটি ইউনিয়নে সড়ক উদ্বোধন করবেন।
দিনশেষে বোদা উপজেলায় নিজ বাসভবনে রাত্রিযাপন করেন প্রতিমন্ত্রী।
রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা ৩৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে বাংলাদেশ সচিবালয়ে ফিরে যাবেন।
এই সফরে প্রতিমন্ত্রীর সঙ্গে তার একান্ত সচিব (উপসচিব) মো. আবু রায়হান দোলন, জনাব মো. জহিরুল ইসলাম বাবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে রয়েছেনwritten by lokshman roy।