1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নির্বিঘ্নে ভোট প্রদানের সকল প্রস্তুতি আগৈলঝাড়ায় সম্পন্ন,আইন শৃংখলা বাহিনী মোতায়েন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়। তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন জেলা প্রশাসক গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক

নির্বিঘ্নে ভোট প্রদানের সকল প্রস্তুতি আগৈলঝাড়ায় সম্পন্ন,আইন শৃংখলা বাহিনী মোতায়েন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া-গৌরনদী উপজেলায় আনন্দ মুখর উৎসব পরিবেশে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহনের জন্য বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলার ৬০টি ভোট কেন্দ্রে শনিবার পাঠানো হবে নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম। তবে ব্যালোট পেপার পাঠানো হবে ৭ জানুয়ারী রবিবার সকালে। বরিশাল জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী কাজে করণীয় বিষয়ে ব্রিফিংএর পর পুলিশ সদস্যদের নিরাপত্তায় প্রিসাইডিং অফিসারগন বিভিন্ন সরঞ্জাম নিয়ে পৌছাবেন ভোট কেন্দ্রগুলোতে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিন ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু বকর সিদ্দিক জানান, সুষ্ঠ ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬৬৩৪৭ জন পুরুষ ভোটার এবং ৬৫৫০৫ জন মহিলা ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১৩১৮৫২জন। গৌরনদী উপজেলায় ভোটার সংখ্যা ১৭২৪৫১জন। বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩জন। উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ৬০টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন।

এরমধ্যে রাজিহার ইউনিয়নে ৪টি, রত্নপুর ইউনিয়নে ৩টি, গৈলা ইউনিয়নে ১টি ও বাগধা ইউনিয়নে ৪টি ভোট কেন্দ্র রয়েছে।সহকারী রিটার্নিং অফিসার জানান, অবাধ, সুষ্ঠ ও সকলের অংশগ্রহন মুলক গ্রহনযোগ্য ভোট গ্রহনের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ থেকে কাজ করতে বলা হয়েছে। ভোটের দিন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে ভোট কেন্দ্রগুলো। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ছাড়াও উপজেলায় অতিরিক্তি দুই জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যেই সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য, বিজিবি’র দুই প্লাটুন সদস্য, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে র‌্যাবের ১৯ সদস্যর ইউনিট দল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছেন।

র‌্যাব সদস্যরা গত ২৮ ডিসেম্বর থেকে কাজ শুরু করে ভোটের পর ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে কাজ করবেন। ভোটের দিন কেন্দ্র গুলোতে নিয়োজিত থাকবে ১২জন আসনার সদস্য ও দুইজন পুলিশ সদস্য। সাদা পোশাকে থাকবে বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে এলাকায় আইন-শৃংখলা রক্ষায় কাজ করবেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ দৈনিক আজকের খবর পত্রিকাকে বলেন অবাধ, সুষ্ঠ ও সকলের অংশগ্রহন মুলক নির্বাচনে ভোট গ্রহনের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষ থেকে সার্বিক কাজ করবেন।সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিন আরও বলেন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সকল জনগনের নিরাপত্তায় নিয়োজিত থেকে নির্বিঘ্নে ভোট গ্রহনে দায়িত্ব পালন করবে। নির্বাচন মনিটরিং করতে উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com