1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়নে ৪৬২ হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়নে ৪৬২ হতদরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ১০নং পহরডাঙ্গা ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র, বিধবা ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪৬২ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার মিত্র, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাশার শেখ, ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম কাবুল, সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান চৌধুরীসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফ কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com