1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৩৯|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে বিভিন্ন আয়োজনে মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ স্মৃতি স্তম্ভ,গণ কবর,বধ্যভূমি ও বঙ্গবন্ধুর মুর‌্যালে এবং বাংলাদেশ চেতনা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে জেলা প্রশাসন,জেলা পরিষদ,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ,নড়াইল পৌরসভা,জেলা আইনজীবি সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি বিভিন্ন দপ্তরসমূহ,সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, পৌরমেয়র আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

এছাড়াও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসুচি পালিত হয়েছে। দিবসের অন্যান্য কর্মসচির মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ ষ্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রমান্য চিত্র প্রদর্শন, এতিমখানা, জেলখানা, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থণা, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com