1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে ভাড়াটিয়ার ঘর থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:২৬|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

নড়াইলে ভাড়াটিয়ার ঘর থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ-নড়াইলে ইতি বেগম (৪০) নামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) রাতে সদর উপজেলার গোবরা গ্রামে নিজেদের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইতি গোবরা গ্রামের মাওলানা শফিকুল ইসলামের স্ত্রী। শফিকুল লোহাগড়া উপজেলার মোচড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, স্বামী শফিকুল ইসলাম লোহাগড়ার মোচড়ার মসজিদে ইমামতি করায় স্ত্রী ইতি বেগম গোবরায় বাড়িতে একা থাকতেন। শফিকুল মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। শফিকুলদের বাড়িতে বাগেরহাটের ফকিরহাট এলাকার দিনমজুর মনিরুল মোল্যা ভাড়া থাকতেন। মাস দুয়েক আগে মনিরুল তার পরিবারকে গ্রামের বাড়ি পাঠিয়ে ওই ভাড়াবাড়িতে একাই অবস্থান করেন। ঈদের ছুটি কাটিয়ে ইমাম শফিকুল গত ১৭ এপ্রিল কর্মস্থল লোহাগড়ায় আসেন। এরই মধ্যে রোববার রাতে স্ত্রীকে হত্যার বিষয়টি জানতে পারেন।

শফিকুলের প্রতিবেশিরা জানান, গত ১৯ এপ্রিল সকাল থেকে ইতি বেগম এবং ভাড়াটিয়া মনিরুলকে বাড়িতে দেখেননি। দু’টি ঘরই তালাবন্ধ পান। অনেকে ধারণা করেন, শফিকুলের স্ত্রী ইতি এবং ভাড়াটিয়া মনিরুল কোথাও বেড়াতে গেছেন। তবে, রোববার শফিকুলদের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি অনেকেরই সন্দেহ হয়। ঘটনাটি প্রতিবেশিরা শফিকুলসহ পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে শফিকুলের ভাড়াটিয়া মনিরুল মোল্যার ঘরের খাটের নিচ থেকে ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ইমাম শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ বছর ধরে আমরা সংসার করছি। দাম্পত্য জীবনে আমাদের সন্তান হয়নি। তবে আমাদের মধ্যে ভালবাসার কমতি ছিল না। বিশ্বাস করে বাগেরহাটের মনিরুলকে বাড়িতে ভাড়া দিয়েছিলাম। মনিরুল আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি এ ঘটনার যথাযথ বিচার চাই।

এ ব্যাপারে সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রাতেই জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র জব্দ করেছি। এবং ইতির স্বামী বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। অভিযুক্ত মনিরুল মোল্যাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com