
কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলে জেলা পর্যায়ে অনগ্রসর দলিত হরিজন যুব ফোরম উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে দিনব্যাপ্পী এই কর্মশালা হয়।
ইসলামিক রিলিফ, সুইডেনের সহযোগিতায় ও রাইটস অব দলিত বাস্তবায়নে দিন ব্যাপ্পী এ কর্মশালায় ২৫ জন নারী পুরুষ প্রশিক্ষণে অংশ নেন। দিন ব্যাপ্পী এ কর্মশালায় প্রোগ্রামার ছিলেন, রাইটস অব দলিতের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডমিন অফিসার প্রতাপ কুমার দাশ,মোবিলাইজার বাসুদেব দাশ,বিলাশী বৈরাগী, দলিত হরিজন ও বেদে উন্নয়ন সংস্থার নড়াইল জেলা কমিটির সভাপতি, সুমন কুমার দাস প্রমুখ।