1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নওগাঁ মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করে ঘাতক স্বামী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

নওগাঁ মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করে ঘাতক স্বামী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ-নওগাঁর মহাদেবপুরে চাঞ্চল্যকর চাতালকন্যা লাইলী বেগমকে জবাই করে হত্যা মামলায় থানা পুলিশ লাইলীর ঘাতক স্বামী আমজাদ হোসেনেকে (৫০) গ্রেপ্তার করেছে। তিনি জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টায় থানা পুলিশ তাকে নওগাঁ শহর থেকে আটক করে।

বৃহস্পতিবার দুপুর ২টায় থানা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আমজাদ হোসেনকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে গত ৩ ডিসেম্বর পূর্বরাত ২টায় চাতালের ঘরে আমজাদ হোসেন তার ঘুমন্ত স্ত্রীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে স্বীকার করেছেন। বিকেলে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠান।

উল্লেখ্য, মান্দা উপজেলার শিয়াটা গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের পাশেয় অবস্থিত বাগাচারা গ্রামের আব্দুর রহমানের ভাড়া নেয়া চাউল কলে শ্রমিকের কাজ করতেন এবং চাতালের একটি ঘরে থাকতেন। ৩ ডিসেম্বর দুপুরে সেই ঘর থেকে থানা পুলিশ লাইলী বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে। এব্যাপারে নিহতের ভাই আব্দুস সামাদ প্রাং বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com