1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নওগাঁয় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:১৩|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

নওগাঁয় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- নওগাঁর পোরশা উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় আইয়ুব আলী (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সরাইগাছি-সাপাহার সড়কের সরাইগাছি খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সরাইগাছি গ্রামের মোহাম্মদ নুরুর ছেলে।নিহতের স্বজনরা জানান, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে সরাইগাছি বাজারে যান আইয়ুব আলী। দুপুরে কাজ শেষে বাড়িতে ফেরার জন্য খাদ্যগুদামের পাশে সড়কের মোড় ঘুরছিলেন তিনি। এ সময় সাপাহারের দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আহতাবস্থায় আইয়ুবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com