1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:৩৯|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরে স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ভয়াবহ ও নৃশংস এক ঘটনার অভিযোগ উঠেছে। ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করে তার গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী’র বিরুদ্ধে।গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর নাম নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫) তিনি একজন ইতালিপ্রবাসী। অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম (২৯) ঘটনার পরপরই তাকে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকার মাতুব্বর বাড়িতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে নাঈম মাতুব্বরের সঙ্গে একই এলাকার হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ নিয়ে বিরোধ চলছিল।

প্রায় চার মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন নাঈম। দেশে ফেরার পর স্ত্রীকে না জানিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিউলি বেগম খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান। নাঈম অচেতন হয়ে পড়লে রাত আনুমানিক ভোর ৪টার দিকে ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে গুরুতর আঘাত করা হয়।

রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও সার্জারি ইউনিটে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান—ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com