1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশের মালিক জনগণ অথচ তাঁরাই ১৭ বছর ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল"হেলেন জেরিন খান" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:০৬|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

দেশের মালিক জনগণ অথচ তাঁরাই ১৭ বছর ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল”হেলেন জেরিন খান”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ- কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল ইনশাল্লাহ আগামী নির্বাচনে সৎ যোগ্য যারা বাংলাদেশের উন্নয়ন করবে সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব।

শনিবার দুপুরে মাদারীপুর সদরের চরমগুরিয়া কমিটিনিটি সেন্টারে মাদারীপুর জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোন বাড়ি নেই এই সততা আমাকে আকৃষ্ট করেছে আমি সেই পথে হাটতে চাই আমি আজ আপনাদের কাছে বলতে চাই ৪০ বছর রাজনীতিতে আমি এক টাকাও সুবিধা ভোগ করিনি আগামী ৪০ বছরেও আমি রাজনীতি থেকে কোন সুবিধা ভোগ করবো না। আমি মাদারীপুরের জন্য কাজ করে যাবো। আমি আমার শ্রম আমার অভিজ্ঞতা দিয়ে আমি জাতীয়তাবাদীদল ও মাদারীপুরের জন্য কাজ করে যাবো।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোরাপ হাওলাদার,জেলা বিএনপি’র সদস্য আতাবার হাওলাদার,মজিবর হাওলাদার, হায়দার হাওলাদার,জেলা মৎস্যজীবীদলের সভাপতি সায়েম বেপারী,জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার,ভিপি সরোয়ার ,রাজৈর উপজেলা পৌর বিএনপির আহবায়ক শেখ জাকিরসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com