1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:৩০|
সংবাদ শিরোনামঃ
ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিটু দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য

দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা বিলে ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ে হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতির মাছ পুনরুদ্ধারের লক্ষ্যে ৩২০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অবমুক্তকৃত মাছের মধ্যে ছিল পাবদা, গুলসা, টেংরা ও শিং প্রজাতির পোনা।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা মৎস্য অফিসার চয়ন বিশ্বাস, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, বাঐশোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মাদী বেগম, কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি করতে প্রাকৃতিক জলাশয়ে নিয়মিত পোনা অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ স্থানীয় মৎস্যসম্পদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কচুয়াডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্ত করেন। স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com