1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী বদলি, নলডাঙ্গা থেকে আসছেন সাগর মন্ডল,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী বদলি, নলডাঙ্গা থেকে আসছেন সাগর মন্ডল,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) জনাব মোঃ সাখাওয়াদ আলীকে নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভায় বদলি করা হয়েছে। একই সঙ্গে নলডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) জনাব মোঃ সাগর মন্ডলকে দেবীগঞ্জ পৌরসভায় পদায়ন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে ১৭ মে ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপসচিব মোঃ সগীর হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ বদলি কার্যকর থাকবে।

অফিস আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদ্বয়কে আগামী ২০ মে ২০২৬ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২১ মে ২০২৬ তারিখ হতে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের বকেয়া বেতন, পিএফ ও জিএফ সংক্রান্ত প্রাপ্য পাওনাদি নতুন কর্মস্থলে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, দেবীগঞ্জ পৌরসভায় নতুনভাবে দায়িত্ব নিতে যাওয়া সহকারী প্রকৌশলী মোঃ সাগর মন্ডল পূর্বে নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভায় দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে দেবীগঞ্জ পৌরসভার বর্তমান সহকারী প্রকৌশলী মোঃ সাখাওয়াদ আলীকে নলডাঙ্গা পৌরসভায় দায়িত্ব প্রদান করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com