1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর আবু কালামের মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:২০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর আবু কালামের মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৫ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ প্রতিনিধিঃ-দেবীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর আবু কালামের মরদেহ উদ্ধার,,

পঞ্চগড়ের দেবীগঞ্জে বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পর মোঃ আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার ( ২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২ টায় দেবীগঞ্জ-উপজেলার ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীর ধারে মোঃ আবুল কালামের মরদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। মোঃ আবুল কালাম(৪৫) ১ নং চিলাহাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৩-৪ মধ্যে ১ নং চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী স্লুইস গেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোঃ আবুল কালাম। ভোর হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া না গেলে পরের দিন ফায়ার সার্ভিস কে খবর দেন স্থানীয়রা। দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। অনেক খোঁজাখুঁজি করেও আবু কালামের মৃত দেহ পাওয়া যায় নি।।

এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টায় সময় ৭ নং টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বটতলী হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এলাকাবাসী একটি মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তারা দেবীগঞ্জ থানায় প্রশাসন কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে দেবীগঞ্জ-থানা পুলিশের একটি টিম মৃত ব্যক্তি আবু কালাম এর মরদেহ উদ্ধার করে।।

এবিষয়ে দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান,, নদী থেকে উদ্ধার করা মরদেহটি নিখোঁজ মোঃ আবুল কালামের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com