1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুদকের তদন্তে অভিযুক্ত অধ্যক্ষ হাসানুল সিরাজী সাময়িক বরখাস্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৯:৩৭|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ, মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স, বারইপাড়া সেতুর কাজেও কঠোর নজরদারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন – সাংবাদিক সোয়েব সিকদার নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা নড়াগাতী থানার কোথাও কোনো সড়কের কাজ অসমাপ্ত থাকবে না – বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস

দুদকের তদন্তে অভিযুক্ত অধ্যক্ষ হাসানুল সিরাজী সাময়িক বরখাস্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ সবুজ খান মাদারীপুরঃ- মাদারীপুর কালকিনিতে দুদকের তদন্তে অভিযুক্ত কালকিনি সৈয়দ আবুল হোসনে কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কলেজ পরিচালনা পর্ষদ। রবিবার সভাপতি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত পত্রের সূত্রে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অসদাচারণ ও নারী শিক্ষকদের সাথে অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে কলেজের শিক্ষকরা অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত অনুষ্ঠিত হয়। উক্ত তদন্তে মোঃ হাসানুল সিরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অসদাচারণ এর অভিযোগ প্রমাণিত, অধ্যক্ষ কর্তৃক নারী শিক্ষকদের প্রতি আচরণ শিষ্টাচার বহির্ভূত ও নারী বিদ্বেষী এবং একই সাথে দুই প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

উক্ত চিঠির আলোকে ও ইতঃপূর্ব গভর্নিং বডির সভাপতির ৪টি কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান না করায় অধ্যক্ষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com