1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে প্রাণী সম্পদ অধিদপ্তরের গরু বিতরণ বন্ধ করলেন সংসদ সদস্য - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:৪৫|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

তাড়াশে প্রাণী সম্পদ অধিদপ্তরের গরু বিতরণ বন্ধ করলেন সংসদ সদস্য

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জের তাড়াশে নিম্নমানের ও রোগাটে গরু বিতরণের সময় স্থানীয় সংসদ সদস্য হস্তক্ষেপে স্থগিত হলো বিনামূল্যে গরু বিতরণ।

শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নি গোষ্ঠীর আত্মসামাজিক ও জীবন মানে উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নি গোষ্ঠীদের মাঝে বাড়ন্ত ষাড় গরুর বাছুর বিতরন অনুষ্ঠান আয়োজন করেছিল তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অফিস। কিন্তু অনুষ্ঠান স্থলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ উপস্থিত হলে সুবিধাভোগীরা গরু বিতরণের অনিয়মের বিষয়ে অভিযোগ জানান ও তিনি গরুগুলো পরিদর্শন করে অনুষ্ঠান বন্ধ করতে প্রাণি সম্পদ কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের প্রাণী সম্পদ অফিসের পরিচালক ডা. নজরুল ইসলাম, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, পৌর মেয়র আব্দুর রাজ্জাক সহ অনেকে। এ সময় স্থানীয়রা তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ অলিউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন সংসদ সদস্যর কাছে।

এ বিষয়ে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ বলেন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ- সামাজিক ও জীবন মান উন্নয়ন লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ষাড় বাছুর বিতরণে গরু নিম্নমানের ও রোগাক্রান্ত হওয়ায় এবং অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় ওই অনুষ্ঠান বর্জন করেছি।”বঙ্গবন্ধু এই দেশ বানিয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর আর্থ- সামাজিক ও জীবন মানোন্নায়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ষাড় বাছুর বিতরণ করা হচ্ছে। আর তাদের ছবি থাকবে না এটা হতে পারে না? এতো নিম্ন মানের গরু বিতরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে সবাইকে ভালো মানের বাছুর বিতরণ করার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্যঃ এ উপজেলায় ১০৭ জন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নি গোষ্ঠীর আত্মসামাজিক ও জীবন মানে উন্নয়নের লক্ষে বিনামূল্যে বাড়ন্ত ষাড় গরু বিতরণের কথা ছিলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com