1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডিসিকে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
যুদ্ধ যখন অনিবার্য, তখনই মেজর জিয়া দিলেন যুদ্ধের ডাক: জহির উদ্দিন স্বপন কাশিমপুর কারাগারে দেবীগঞ্জের হাজতির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক দাবি দেবীগঞ্জে ৪৮ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ,, খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না: জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

ডিসিকে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধিঃ- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) শরীয়তপুরের ডিসি (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন এর হাতে নেতৃবৃন্দ এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান, সহ-সভাপতি বদরুল আলম নান্নু মুন্সি, ভেদরগঞ্জ পৌরসভার সভাপতি শাহিন শেখ, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক বাবু শিকদার, ভোজেশ্বর ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন ছৈয়াল,জাতীয় পার্টি নেতা আব্বাস চৌকিদার, আনোয়ার হোসেন খোকন প্রমূখ।

এছাড়াও জাতীয় পার্টির নেতৃবৃন্দ মানববন্ধন করেন।

স্মারকলিপি প্রদান শেষে ও মানববন্ধনে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান বলেন, আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র কোঃ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের সহধর্মিনী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com