1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসার উপজেলার বালিগ্রামে ৩ শতাধিক পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা

ডাসার উপজেলার বালিগ্রামে ৩ শতাধিক পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৫২৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরের ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের আঃ মালেক ফকিরের ছেলে বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক শতবর্ষী বীরমোহন উচ্চবিদ্যালয়ের সভাপতি,ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন যুব লীগের সদস্য মোঃ সাইদ আহমেদ এর পক্ষ থেকে বালিগ্রামে ইউনিয়নের ৩ শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরন করা হয়।

মঙ্গলবার (২৯ রমজান ৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকার সময় বালিগ্রাম ইউনিয়নের উত্তর ধুয়াসার অস্থায়ী ইউপি পরিষদ কার্যালয়ে হল রুমে মোঃ সাইদ আহমেদের পক্ষ থেকে ৩ শতাধিক শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান হাওলাদার। বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন হাওলাদার,বালিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ সজিব,কাজীবাকাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ হাওলাদার,বালিগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হারেজ মোল্লা, সাবেক ইউপি সদস্য ফারুক হাওলাদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সহ-সভাপতি এমদাদুল হক কাজল, গোলাম আলী আকন,দুর্জয় আব্বাস, এমদাদ শেখ, মাহফুজুর রহমান খান,এস এম আজাদ হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক হামিদ খান রনি, দপ্তর সম্পাদক রিয়েল হাওলাদার,ডাসার প্রেসক্লাবের সহ-সভাপতি পারভেজ সরদার,যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ শাওন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাইদ আহমেদ বলেন,আমি প্রতিবছর ন্যায় আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমার পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে থাকি তাই প্রতিবছরের ন্যায় এ বছরও আমার পক্ষ থেকে ২ হাজার ৫ শত অসহায় পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি,পাঞ্জাবি ও খাদ্য সামগ্রী বিতরন করেছি।

আমি মনে করি মানুষ মানুষের জন্য অসহায় মানুষের পাশে দাড়ানো একটি মহত কাজ। আসুন আমরা সকলে অসহায় মানুষের পাশে এসে তাদের কষ্ট ভাগাভাগি করে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।

এসময় শাড়ী পেয়ে খুশি ভানু বিবি বলেন, আমরা গরিব মানুষ সাইদ আমাগো আইজকা একটা নতুন কাপড় দিছে আমি অনেক খুশি হইছি আমি দোয়া করি আল্লাহ যেন ওরে ভাল রাখে যাতে আমাগো বিপদে আপদে সব সময় সাহায্য সহযোগিতা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com