1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে সৈয়দ কামরুল হাসান পপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:০৪|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ডাসারে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে সৈয়দ কামরুল হাসান পপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপির আয়োজনে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) ২০২৪ ইং তারিখ সন্ধ্যায় গোপালপুর ইউনিয়নের ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপির আয়োজনে এলাকার যুব সমাজের উদ্যোগে ১ হাজার এর অধিক মুসল্লিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মাতুব্বার।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার সরদার,যুগ্ন সাধারন সম্পাদক সায়েম মাতুব্বার খোকন,বাদশা সরদার,জানে আলম মাতুব্বার, ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসারাফ হাওলাদার,সাধারণ সম্পাদক মোহাম্মাদ সরকার,পান্না খন্দকার সহ ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আবদুল্লাহ, সহকারী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ শিবলু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক সহ শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সহ-সভাপতি তরিকুল ইসলাম রিপন,সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান,ডাসার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার,সাংগঠনিক সম্পাদক রতন দে, কাজী নাফিস ফুয়াদ,নাজমুল হাসান,মনোরম বাবু সহ কালকিনি ডাসার উপজেলার অন্যন্য সাংবাদিক সহ ১ হাজারের অধিক রোজাদার মইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com