1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের দোয়া অনুষ্ঠানে মানুষের ঢল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

ডাসারে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের দোয়া অনুষ্ঠানে মানুষের ঢল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর (কালকিনি, ডাসার, সদর একাংশ) উন্নয়নের রূপকার। ডাসার উপজেলা গঠনের জনক, বিশিষ্ট সমাজসেবক, বাংলার বিদ্যার সাগর খ্যাত শিক্ষা অনুরাগী,সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেন এর ফাতেহা শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর)২০২৩ ইং তারিখ বাদ যোহর ডাসার উপজেলা জামে মসজিদ-ই-নূর প্রাঙ্গণে প্রয়াত আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন এর স্মরণে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ও হিন্দু ,খ্রিষ্টান,বৈদ্যসহ অন্যরা উপস্থিত হন।

মরহুম সৈয়দ আবুল হোসেনের ভাতিজা সৈয়দ নুরুজ্জামান বাবু জানান, আমার চাচা আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন গত ২৫ অক্টোবর ইন্তেকাল করেছেন। আজ তাঁর চল্লিশা। আজকে আমরা তাঁর স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করছি।

আবুল হোসেনের ছোট ভাই সৈয়দ আবুল হাসান বলেন, আজকে আমার মেঝ ভাইয়ের ফাতেহা শরীফ। মেঝ ভাইয়ের সম্পর্কে কিছু বলার নেই আমাদের চাইতে আপনারা ভালো জানেন। আমার ভাইয়ের সম্পর্কে কিছু বলার নাই। আপনারা সবাই মেঝ ভাইয়ের জন্য দোয়া করবেন।

দোয়া শেষে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে উপস্থিত সকলের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়। উন্নতমানের পরিপূর্ণ খাবার ও সুস্বাদু ছিল। খাবারের প্যাকেটে তাঁর কন্যাদ্বয় সৈয়দা রুবাইয়াত হোসেন ও সৈয়দা ইফফাত হোসেন এর লেখা একটি চিঠির খাম ছিল, চিঠিতে যা লেখা ছিল – আমরা গভীরভাবে শোকাহত, যা প্রকাশের কোনো ভাষা নেই। যখন আমাদের বাবা-মা আমাদের কাছ থেকে হারিয়ে যায় তখন আমরা জীবনের সবচেয়ে গভীরতম ব্যথা ভোগ করি।

এই সময়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। বাবা হিসেবে আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন সাহেবের মতো একজন মহৎ ব্যক্তিকে পাওয়া যেমন পরম সৌভাগ্যের, তেমনি হঠাৎ করে তাঁকে হারানো ঠিক ততখানি দুর্ভাগ্যের।আমাদের হৃদয়ে আব্বুর শূন্যতা বিশ্বের কোনো কিছুতেই পূরণীয় নয়। আমাদের প্রতিটা দিন এখন শুরু ও শেষ হয় নীরব অশ্রুতে…যেহেতু আব্বু আর এই পৃথিবীতে নেই, তাঁর উত্তরসূরি হিসেবে তাঁর কর্ম এবং তাঁর স্মৃতি বাঁচিয়ে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সেই উদ্দেশ্যে আমরা “সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন” গঠনের পরিকল্পনা করেছি। আমরা বিশ্বাস করি, আল্লাহ আমাদের সঠিক পথ দেখাবেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আব্বুর প্রতি তাঁর স্নেহ ও ভালোবাসায় আমরা আস্থাশীল। আপনাদের সকলের সাহায্য, সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে আমরা তাঁর কৃতিকে বাঁচিয়ে রাখতে পারব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com