1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে ধর্ষন মামলার এজাহার ভুক্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:০০|
সংবাদ শিরোনামঃ
বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত রাজশাহীতে সত্য কথা বলায় কুখ্যাত প্রতারক ও মাদক কারবারিদের হুমকির মুখে সম্পাদক সোহেল মাহবুব ফিরে দেখা সাংবাদিকতার সোনালি দিনগুলো নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ডাসারে ধর্ষন মামলার এজাহার ভুক্ত পলাতক ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খানঃ- মাদারীপুর প্রতিনিধি-

মাদারীপুর জেলার ডাসারে একটি গনধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসমী দুলাল হাওলাদার(৩০) ও ইদ্রিস হাওলাদার(৫০) নামের দুই আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন ডাসার থানা পুলিশ।

মামলার এজাহার সুত্রে জানা যায়,গত (৮ সেপ্টেম্বর)২০২৩ ইং তারিখে দলবদ্ধ হয়ে এক গৃহনারীকে গনধর্ষণ করা হয়েছে।এতে উক্ত ঘটনার বিষয়ে ওই ধর্ষিতা নারী বাদী হয়ে-ডাসার থানায় ৪ জনকে আসামি করে একটি ধর্ষনের মামলা দায়ের করেন।

যাহার ডাসার থানার মামলা নং ০৩ তারিখ- ০৮/০৯/২০২৩ ইং জি আর মামলা নং-৭৪/২০২৩(ডাসার) ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩ এর ৯(১)/৩০ ধারা।

মামলার এজাহার নামীয় আসামীরা হলেন ১) দুলাল হাওলাদার (৩০)-২)মানিক শেখ (৩০) ৩) ইদ্রিস হাওলাদার (৫০) ও (৪)বাবু (মানিক) (৪০) নামের ৪ জনকে আসামী করে ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

গত বুধবার (২০সেপ্টেম্বার) রাতে গোপন সংবাদের ভিক্তিতে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাগুরা মাদারীপুর গ্রামের মৃত্যু আব্দুল কাদের হাওলাদারের ছেলে মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী দুলাল হাওলাদার ও একেই এলাকার এসকেন্দার হাওলাদারের ছেলে ৩ নং আসামী ইদ্রিস হাওলাদারকে গ্রেফতার করেন।

আসামীদের বিষয়ে জানতে চাইলে পুলিশ ও এলাকা সূত্রে জানা যায় উক্ত মামলার ৩ নং আসামী ইদ্রিস হাওলাদার এলাকার একজন চিহ্নিত খারাপ প্রকৃতির মানুষ বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আসামীদের কে (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় বিজ্ঞ আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, ধর্ষণ মামলার এজাহার ভুক্ত দুই জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে‌। পলাতক আসামীদের গ্রেফতার করার চেষ্টা চলছে আমি আশা করি বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করতে পারব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com