1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে দুই কিশোরকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধরের ঘটনা ফেসবুকে ভাইরাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

ডাসারে দুই কিশোরকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধরের ঘটনা ফেসবুকে ভাইরাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-মাদারীপুরের ডাসারে দুই কিশোরকে চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকালে ফেসবুকে দেখা যায় দুই কিশোর কে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয় ভিডিও টি মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যায়। স্থানীয়দের কাছে খবর নিয়ে জানা যায় ওই কিশোরদের কে চুরির দায়ে পেটানো হয়েছে।

ওই দুই অভিযুক্ত কিশোর কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাাড়া গ্রামের বেলায়েত কবিরাজের ছেলে জাকির কবিরাজ-(১৭) ও একই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার-(১৭)।

পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম ইউনিয়নের একটি বাড়িতে চুরি করতে যায় বেশ কয়েকজন কিশোর। টের পেয়ে স্থানীয়রা দুই কিশোরকে আটক করে বেঁধে মারধর করে ছেড়ে দেয়।

এ মারধরের ঘটনা হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিকে কাজীবাকাই এলাকার পুর্বমাইজপাড়া গ্রামের মহিউদ্দিন মাতুব্বরের বাড়িতে সম্প্রতি একটি চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিশোর জাকির কবিরাজের ঘর থেকে বিভিন্ন ধরনের চোরাই মাল উদ্ধার করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রাখা হয়। এদিকে এঘটনার পর থেকে ওই দুই কিশোর পলাতক রয়েছে।

ভূক্তভোগী মহিউদ্দিন মাতুব্বর অভিযোগ করে বলেন, আমার ঘরের চোরাইকৃত মালামাল জাকির কবিরাজের ঘর থেকে ডাসার থানার এসআই সাইফুল ইসলাম উদ্ধার করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রেখেছেন। আমি আমার মালামাল ফেরত চাই।

এ ঘটনা জানার জন্য ওই দুই কিশোরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। স্থানীয় বেশ কয়েকজন সচেতন ব্যক্তি ক্ষোভের সঙ্গে বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া কোন ভাবে কাম্য নয়। তবে এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। এতে করে সাধারন জনগনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তাই আমরা পুলিশের তৎপরতা কামনা করছি।

এ ব্যাপারে ডাসার থানার এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকির কবিরাজের ঘর থেকে কিছু চোরাইকৃত মালামাল জব্দ করে স্থানীয় এক মাতুব্বরের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com