1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে কলেজ পড়ুয়া ছাত্রকর্তৃক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি!! - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ; প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি,,

ডাসারে কলেজ পড়ুয়া ছাত্রকর্তৃক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি!!

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৬৯ বার পড়া হয়েছে

এমদাদুল হক কাজল ডাসার উপজেলা প্রতিনিধিঃ-মাদারীপুরের, ডাসারে নাবালিকা ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন।গতকাল বিকেলে, এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূূত্রে জানা যায়।

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে পিতা মাতা বসতবাড়িতে না থাকার সুযোগে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্র শাওন বাড়ৈ (১৮) ৬ষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রীকে তার নিজ বসতঘরে চুপিসারে ঢুকে ঐ ছাত্রীকে পিছন থেকে ঝাপটিয়ে ধরে জোর করে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে শ্লীলতাহানি করে। ছাত্রী নিজেকে বাঁচাতে চিৎকার করলে, শাওন বাড়ৈ ওই নাবালিকা ছাত্রীর বাম হাতের আঙুলে থাকা ৪ আনা স্বর্নের একটি আংটি জোর করে খুলে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করলে, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাওন বাড়ৈকে আটক করেন এবং আজ শনিবার সকালে মাদারীপুর জেল হাজতে প্রেরন করেন। আসামী শাওন বাড়ৈ উপজেলা কোটালীপাড়ার কলাবাড়ি গ্রামের কৃষ্ণ বাড়ৈর ছেলে। শাওন বাড়ৈ শশিকর কলেজের আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করেন।

ভুক্তভোগীর পিতা বলেন, গতকাল শুক্রবার বিকেলে আমি এবং আমার স্ত্রী শশিকর বাজারে গেলে শাওন বাড়ৈ আমার বাসায় গিয়ে আমার মেয়েকে একা পেয়ে তাকে শ্লীলতাহানি করেন। পরে বিষয়টি আমি কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈকে জানাই এবং ন্যায় বিচারের জন্য ডাসার থানায় মামলা দায়ের করি। আমি ওর বিচার চাই।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামি শাওন বাড়ৈকে আটক করে আজ সকালে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com