
মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধি–মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদ গ্রাম আদালত সহ বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেন।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় ডাসার উপজেলা পরিষদ, ডাসার ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, গ্রাম আদালত পরিদর্শন করেন।
গ্রাম আদালত,গুচ্ছ গ্রাম সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অথিতি হিসেবে আলোচনা করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ ইয়াসমিন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ -উল-হাসান,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম,কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস,মৎস্য কর্মকর্তা সনদিপন মজুমদার,মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান,ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার,গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটনসহ ইউনিয়ন পরিষদের সচিব,হিসাব সহকারী ও ইউপি সদস্য,গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।