1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারের কাজীবাকাইতে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৪২|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ডাসারের কাজীবাকাইতে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বোতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবেদ আলীর নিজ অর্থায়নে শনিবার (২০ জানুয়ারী) বিকালে কাজীবাকাই ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষদের মধ্যে ৩ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবেদ আলী।

এসময় সৈয়দ আবেদ দৈনিক প্রতিদিনের ক্রাইম এর প্রতিনিধিকে বলেন,পর্যায় ক্রমে আমি ডাসার উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নের অসহায় গরিব দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করার উদ্যোগ নিয়েছি। গতকালকে আমি বালিগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও যাতায়েত গাড়ি ভাড়া বিতরণ করেছি। তিনি আরো বলেন, আমি মনে করি এই শীতে অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আশা উচিৎ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রলীগ নেতা সৈয়দ সিয়াম বলেন, আমরা কোনো মানুষকে অসহায় ভেবে কম্বল দিচ্ছি না,এটা মানুষের সাথে আমাদের একটা পারস্পরিক ভালোবাসার বিনিময়,যেহেতু বিগত বছরের তুলনায় এবছর সত্য প্রবাহ শীতের মাত্রা অনেক বেশি সেই চিন্তা করে, আমার বাবার শত উপার্জনের টাকা দিয়ে ডাসার উপজেলার সর্বস্তরের শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার, বালিগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সেলিম ফকির, ফরহাদ সরদার,সাইদুল কবিরাজ, এছাড়াও শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com