1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী.....এম. জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:৪৫|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী…..এম. জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টারঃ-

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, আজ থেকে শত বছর পরেও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাম বাংলাদেশের মানুষের হৃদয়ের মনি কোঠায় থেকে যাবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে স্থান পাবে। জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী।

একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন দেশের গণতন্ত্রের মা। মৃত্যুর পরে তিনি স্বীকৃতি পেয়েছেন দেশের সাধারণ জনগণের মা হিসেবে। দৃঢ়চেতা নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার আমাদের হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা,  বেগম খালেদা জিয়ার স্মরণে শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

বিগত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপসহীন দেশনেত্রী, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদী বাসী ওই নাগরিক শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মন্টু, গৌরনদী উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাসলিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, নাগরিক সমাজের প্রতিনিধি মাওলানা আব্দুল বাতেন নোমান, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি শান্তনু ঘোষ, গৌরনদী ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার লিটন গোমেজ, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরনদী উপজেলা শাখার আহবায়ক তপন কুমার রায়, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, আগৈলঝাড়া  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সালামা বেগম।

এম. জহির উদ্দিন স্বপন আরও বলেন,  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা তাকে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখি না, আমরা তাকে বিএনপি’র চেয়ারপার্সন হিসেবেই শুধু দেখিনা, আমরা তাকে কারামুক্ত এক আপোসিন দেশনেত্রীর ভূমিকাতেই শুধু দেখিনা, আমরা দেখেছি মূক্ত খালেদা জিয়ার চাইতে বন্দী খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী। আমরা দেখেছি প্রধানমন্ত্রী খালেদার জিয়ার চাইতে ক্ষমতাহীন খালেদা জিয়া অনেক বেশি ক্ষমতার মালিক। আজ আমরা দেখতে পাচ্ছি জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী। শোকসভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন পৌরনদী উপজেলা বিএনপির আrহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com