
নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেনছেন, জামায়েত ইসলামী কোন ইসলামী দল না। জামায়েত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন, আল্লাহর আইন চাই দিয়ে।এখন কোথায় সে আইন,কোথায় সে স্লোগান, কোথায় সে বক্তব্য।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
একই জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি রেজাউল করিম বলেনছেন,আমারা প্রায় সময় বলি আমরা ভাল নেতা চাই, ভাল নীতি চাই,এ ছাড়া জাতীর মুক্তি নাই।স্বাধীনতার ৫৪ বছরে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে,পঙ্গু হয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা বাস্তবে আমরা শুধু শুনেছি দেখিনি।
অনেকে বলেছে,আমরা সবুজ বাংলা,ডিজিটাল বাংলা বানাবো। আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে পরিষ্কার ঘোষণা করছি সবুজ ডিজিটাল বুঝিনা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় স্বর্নের বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী, ইসলাম আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক প্রমুখ।