1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে"এমপি খোকন তালুকদার" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,, আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,, আগৈলঝাড়ায় ইউএনওর সঙ্গে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপিকে ভোট দেওয়ায় কাজ না পাওয়ার অভিযোগ নারীর তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে”এমপি খোকন তালুকদার”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

 

মো. হেমায়েত হোসেন খান, নিউজ ডেক্স মাদারীপুরঃ-

বাংলাদেশ জামায়েত ইসলামী বিরোধী দল হিসেবে রাজপথে বক্তব্য দেওয়ার মতো কোন কারণ খুঁজে না পেয়ে এখন সংস্কারকে সামনে নিয়ে তারা একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার অন্তর্গত বিসি কর্নপাড়া পাকা সেতু হতে কমলাপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়নের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,বিগত দিনে আপনারা দেখেছেন পি আর এর নামে তারা অনেক কথা বলেছেন নির্বাচনে আসবেন না কিন্তু তারা ঠিকই নির্বাচনে আসছেন। মাঠে তাদের জনপ্রিয়তা নেই বলে তারা মুখ দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চায়, শুধু কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

আইনের কিছু সমাধান আছে সেই সমাধানের পরেই আমরা সংস্কারের কাজ সম্পূর্ণ করবো।প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান সংস্কারের যতটি ধারা আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন। এবং তিনি সেটা জাতির সামনে বলেছেন লুকোচুরি করার কিছুই নেই।

এসময় উপস্থিত ছিলেন,মাদারীপুরের ডাসার উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম,মাদারীপুর জেলা দায়রা জজ আদালতের পাবলিক পসিকিউটর এমারাত হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার,বিএনপি নেতা সালাম খান,ইরান তালুকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com