1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ছেলের সাথে অভিমান করে গৌরনদীতে মায়ের আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার

ছেলের সাথে অভিমান করে গৌরনদীতে মায়ের আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-তালগাছ বিক্রির ছয় হাজার টাকার জন্য মাকে গালমন্দ করায় অভিমান করে এক বৃদ্ধা মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খোঁজ নিয়ে জানা যায় বুধবার ১৪ই ফেব্রুয়ারী বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামে,এমনই এক হৃদয় বিদায়ক ঘটনা ঘটেছে। ৭২-বছর বয়সী নিহত ওই বৃদ্ধা নারীর স্বামীর নাম মৃত ভবশিন্দু বাইন। নিহত উর্মিলা বাইনের ছেলে রমেশ বাইনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তার মাকে বকাবকি করায় তার মা অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন এই এক খবর ছড়িয়ে পরেছে খাঞ্জাপুর ইউনিয়রের উত্তর মাগুরা গ্রামে।

তবে অভিযোগের বিষয় নিহত উর্মিলা বাইনের ছেলে বলেছেন যে মায়ের কাছে তালগাছ বিক্রির ছয় হাজার টাকা ছিল। তবে কয়েক দিন আগে মা অসুস্থ হলে চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়ে ছিলো।তখন আমি বলেছিলাম যে তোমার কাছে যে তালা গাছ বিক্রির ছয় হাজার টাকা আছে ঐ টাকা দিয়ে তুমি তোমার চিকিৎসা করাও তোমাকে আমি টাকা দিতে পারব না আমার কাছে এখন টাকা নাই। হয় তো এই অভিমানেই মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আমার মনে হয়।

১৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটার দিকে এক প্রতিবেশী দেখেন মন্দিরের পাশে হিজল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ৭২ বছর বয়সী বৃদ্ধা উর্মিলা বাইন। তখন তিনি নিহতের পরিবারকে বিষয়টি জানালে ঝুলন্ত অবস্থা বৃদ্ধা ঐ নারীকে উদ্ধার করে। তখন আর পৃথিবীতে উর্মিলা বাইন বেঁচে নাই।

এঘটনার সংবাদ পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত উর্মিলা বাইনের ছেলে রমেশ বাইনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। এমনটাই জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. মাজারুল ইসলাম তিনি আরও বলেন নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com