1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানান মেয়র হারিছুর রহমান হারিছ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা

গৌরনদী বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানান মেয়র হারিছুর রহমান হারিছ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গৌরনদী বাসীকে শুভেচ্ছা বিনিময় ও মোবারকবাদ জানিয়েছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,পৌরমেয়র ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন (পদপ্রার্থী) হারিছুর রহমান হারিছ।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গৌরনদী উপজেলার সকল তৃনমুল সাধারন জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মী,ভাই ও বোনসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি আরো বলেন,আমি আমার প্রাণপ্রিয় গৌরনদী উপজেলা বাসীর সকলের সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ মঙ্গল কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পরে মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।

এই ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি মুক্ত, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার।

আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজন, প্রতিবেশীসহ সবাই মিলে মিশে ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

যাতে অসহায় দরিদ্র পথ শিশুরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। পবিত্র এ দিনে গৌরনদী উপজেলার প্রতিটি গৃহে প্রবাহিত হোক ঈদের আনন্দ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com