1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

গৌরনদী চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে
আতাউর রহমান চঞ্চলঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন- ’৭৫এর বঙ্গবন্ধুর পরিবার সদস্যদের হত্যার পরে ওরা কোন দিন ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসেনি। নির্বাচিত সরকার হটিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে। তাই ওরা নির্বাচনে ভয় পায়। ওরা ক্ষমতায় থেকে কোন উন্নয়ন করেনি। উন্নয়ন হয়েছিল সন্ত্রাস আর জঙ্গিবাদের। ঐই সময়ে আওয়ামী লীগের ২৬হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। ক্ষমতা দখলকারীদের জন্ম এই বাংলার মাটিতে হয়নি বলেই দেশের জন্য কি ভালবাসা থাকবে তাদের; আর কি উন্নয়ন করবে তারা জনগনের? আর শেখ হাসিনা এই মাটির সন্তান। যার ধমনীতে জাতির পিতা বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। তাই দেশের প্রতি শেখ হাসিনার দেশপ্রেম রয়েছে বলেই তিনি জনগনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।বিএনপি’র প্রতি ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন- আজ ওরা মানবাধিকার ও গণতন্ত্র মানবতার কথা বলে ? সেদিন কোথায় ছিল গণতন্ত্র আর মানবাধিকার? যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। লন্ডনে সংবাদ সম্মেলন করে সেই হত্যার বর্ণনা করেছিল। আর সেই হত্যাকারীদের বিভিন্ন দূতাবাস ও উচ্চ পদে চাকুরী দিয়ে তারা পুরস্কৃত করেছিল। সেই হত্যার বিচার কার্যক্রম বন্ধ করতে আইন পাশ করা হয়েছিল। কোথায় ছিল সেদিন মানবাধিকার?।
গৌরনদী উপজেলা চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২ জানুয়ারী মঙ্গলবার বিকেল চারটায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে  আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতবিনিময় সভায় চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম  এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এসব কথা বলেন। আওয়ামী লীগ জনতার মধ্যে গঠণ করা দল। তাই জনগনের জন্যই রাজনীতি করি ; নিজের জন্য নয়। মিথ্যা বলে ভোট চাই না। আপনার সবকিছুর প্রত্যক্ষদর্শী হিসেবে সবকিছু বিবেচনা করে ৭ জানুয়ারি সকালে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। মন্ত্রী আরও বলেন- শেখ হাসিনার সরকার চার মেয়াদে ক্ষমতায় থেকে সারা দেশের যে উন্নয়ন করেছেন তার জন্য দেশ আজ বহিঃবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ অর্জন করেছে ।উন্নয়নের ধারা চলমান,পূণরায় নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো বিজয় সুনিশ্চিত হলে,আওয়ামী সরকারের অসমাপ্ত উন্নয়নের কাজ গুলো সমাপ্ত করা সম্ভব হবে। পরে মন্ত্রী আওয়ামী লীগ আমলে তার নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়াসহ গোটা দক্ষিনাঞ্চলের সার্বিক উন্নয়ন চিত্রর অংশ বিশেষ জনতার উদ্যেশ্যে তুলে ধরে স্মার্ট বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, এফবিসিসিআই’র মহাপরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ্।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ, এম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান হারিছ,উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী,উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস,উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া,কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ,এম রাজু আহমেদ হারুন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সী, পৌর যুবলীগ সভাপতি আতিকুর রহমান শামীম,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com