1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত।  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,,

গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত। 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ- সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুছ মিয়া, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার বিভাষ কুমার, সাংবাদিক কাজী আল আমিন, পলাশ তালুকদার, লিটন খান।

উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, সমাজ সেবা অফিসার সাধন বল,সমবায় অফিসার আফসানা শাখী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় মহাসড়কে ঈদযাত্রা  নিরাপদ করতে গৌরনদী বাসষ্টান্ড, টরকী, বাটাজোর, মাহিলাড়াসহ সকল ষ্টান্ড অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালণা, মহাসড়কে থ্রি-হুইলার-নসিমন-ভটিভিটি চলাচল বন্ধ ও পকেট সড়কে চলাচলযোগ্য থ্রিহু-ইলার ষ্টান্ডকে মহাসড়ক থেকে সরিয়ে গয়নাঘাট পুরানো ব্রিজের উপর  ষ্টান্ডশনাক্ত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন  সিদ্বান্ত নেওয়া হয়।

এই অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসন, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিসহ ৬টি টিম এক যোগে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com