1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতি, মোটরসাইকেল প্রতীকের উঠন বৈঠকে প্রার্থী (হারিছ) - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

গৌরনদীতে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতি, মোটরসাইকেল প্রতীকের উঠন বৈঠকে প্রার্থী (হারিছ)

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ-উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে উপজেলা থেকে সন্ত্রাস,চাঁদাবাজি নির্মূল করা হবে। সেই সাথে নারীদের প্রতি সম্মান দেখাতে হবে,শুধু ইভটিজিং নয়,মা ও বোনদের উপর সবধরনের মানসিক, সামাজিক হয়রানী থেকে মুক্ত করবো,এবং যৌন নির্যাতন বন্ধসহ কঠোর হাতে দমন করা হবে।এমন অঙ্গীকার দিয়েছেন গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হারিছুর রহমান হারিছ।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৫টায়,সুন্দরদী মুন্সিবাড়ী নামক স্থানে,পৌরসভার (১নং) ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে ও পৌরসভার (১নং) ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাধারন সম্পাদক মো.ইদ্রিস মোল্লার সভাপতিত্বে মোটরসাইকেল প্রতীকের উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। দিনভর উপজেলার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উঠান বৈঠক ও গণসংযোগ করেন মোটরসাইকেল প্রার্থী হারিছুর রহমান হারিছ এবং টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো.ফরহাদ হোসেন মুন্সি।এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি মোটরসাইকেল প্রতীক ও টিউবওয়েল প্রতীকের ভোট প্রার্থনা করেন।

তিনি আরও বলেন,আমি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই।ভোটাররা যে প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দেবেন, আমি সে প্রত্যাশা পূরণ করবো। আপনারা শুধু আমাদের পাশে দাঁড়ান।

গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,বার্থী কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম,গৌরনদী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো.আনিসুর রহমান আনিস,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিকুর রহমান শামীম,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লৎফর রহমান দীপ,মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরদারসহ,এসময়ে পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com