1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের জনসভাস্থল,পরিণত হয়েছে,জনসমুদ্রে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত গৌরনদীর নতুন এসিল্যান্ড মোঃ মোকশেদ উল্লাহ এর যোগদান 

গৌরনদীতে মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের জনসভাস্থল,পরিণত হয়েছে,জনসমুদ্রে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- জনস্রোতে পরিণত হয়েছে গৌরনদী ঐতিহ্যবাহী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ।শুক্রবার (০৭-জুন) বিকেল চারটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে,মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের জনসভাস্থল।তবে দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে মানুষ জনসভাস্থলের দিকে ছুঁটে এসেছেন।

দুপুরের পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হারিছুর রহমান হারিছ,ও ভাইসচেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সির,জনসভা অভিমুখে হাজার হাজার লোকে লোকারণ্য হয়ে উঠে নারী-পুরুষের গণস্রোত, গৌরনদী পৌরসভা ছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও পাড়ামহল্লা থেকে মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের সমর্থনে কর্মী সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ যোগ দিয়েছেন জনসভায়।জনসভাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলা শহর পরিণত হয়েছে মিছিলের নগরীতে।মিছিলেও ছিল নির্বাচনী আমেজ।যেন মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের কর্মী সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলনমেলা।দেখে মনে হচ্ছে গৌরনদী উপজেলার সব পথ এসে মিশেছে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে।মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের কর্মী সমর্থক ও নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে জনসভাস্থল ও আশপাশের এলাকা।গৌরনদী উপজেলার লাখো মানুষের প্রাণের প্রতীকের উচ্ছবাসের কোনো কমতি ছিলনা। এখন কেবল ৯জুন মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকে ভোট দেওয়ার অপেক্ষা।দুপুরের পর থেকেই জনসভা জনসমুদ্রে রূপ নেয়।জনসভায় অংশ নিতে আসা অনেকের হাতে রয়েছে মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীক।কর্মী সমর্থক ও দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এসেছে মিছিল।সর্বশেষ শুক্রবারের জনসভায় ছিল নির্বাচনী আমেজ ঢাকঢোল বাজিয়ে,নেচেগেয়ে জনসভায় আসেন মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের কর্মী সমর্থক ও দলের নেতাকর্মীরা।

গৌরনদী পৌরসভার সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপের সঞ্চালনায়,উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করছেন।শুক্রবার বিকেলে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদেপ্রার্থী হারিছুর রহমান হারিছ,এ সময়ে তিনি জনসভায় উপস্থিত জনগন ও উপজেলাবাসীর কাছে মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের ভোট প্রার্থনা করে গৌরনদী উপজেলাকে স্মাট উপজেলায় রুপান্তিত করা সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। এসময় নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com