1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচাপা দিয়ে বাস খাদে, নিহত-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচাপা দিয়ে বাস খাদে, নিহত-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে
আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ-
বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলতে বাধা দেয়ায় চালকের ঔদ্ধত্যপূর্ণ বেপরোয়া গতির বাসের চাপায় সাইদুল হাওলাদার (৩৭) নামের এক ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
শনিবার বেলা সোয়া এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী নিলখোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে।
শ্রাবনী পরিবহনের বরগুনাগামী যাত্রী সাথী আক্তার অভিযোগ করে বলেন, অনেকক্ষণ যাবত বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলছিলেন চালক। চলন্ত অবস্থায় চালককে এভাবে কথা বলতে দেখে বাঁধা প্রদান করেন যাত্রীরা। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং ষ্টেশন এলাকায় আসলে বাস খামিয়ে যাত্রীদের সাথে ক্ষীপ্ত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরন করেন বাস চালক। এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙ্গে বাস ডোবায় পড়ে যায়। আমি অল্পের জন্য রক্ষা পেলেও ভ্যান ও বাসের অনেকেই আহত হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন দৈনিক রুপালী বাংলাদেশকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবনী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙ্গে ডোবায় পড়ে যায়। এতে ভ্যানের চালক সহ ৫ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান যাত্রী সাইদুল হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com